1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে রাউজানে। বুধবার (১ জানুয়ারি) সকালে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাওয়ার পর বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর শওকত হাসান।পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেছা বেগম,আলহাজ্ব নুরুল আমিন,সালাহউদ্দিন, মোমেন শরীফ, শওকত মহসিন, ইকবাল হোসেন, শিক্ষক জাহানারা বেগম, রোজিনা আকতার, ফাহমিদা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, সীমা দাশ ও শুদ্ধশীল বড়ুয়াসহ অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।স্কুলের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাচ্চাদের বিনামূল্যে বই দিচ্ছেন এটা আমাদের জন্য আনন্দের ও গৌরবের। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে আরও ভালো করবে। লেখা পড়ায় মনোযোগী হয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট