1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্তের সভাপতিত্বে ও শিক্ষক বিপ্লব কুমার ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য বিকাশ দাশ, শিক্ষানুরাগী সদস্য রাজীব কুমার দত্ত, অভিভাবক সদস্য, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, আশালতা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রাজীব বিশ্বাস, শিক্ষানুরাগী লিয়াকত আলী, অভিভাবক সদস্য মো: হারুণ, সাধন দত্ত, বাবুল মিয়া, লাকী আক্তার। আলোচনা সভা শেষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট