1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা রায়হানের মৃত্যুর সংবাদ শুনে মুক্তিযোদ্ধা অজিত সিংহে মহাপ্রায়ণ

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত সিংহ পরলোক বরণ করেছেন। ১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০ দিকে মুক্তিযোদ্ধা বাল্যবন্ধু আবদুল্লাহ আল রায়হান চৌধুরীর মৃত্যুর সংবাদ শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২ মার্চ দুপুর আড়াইটায় সামাজিক সংগঠন অগ্নিবীণা সংসদের ব্যবস্থাপনায় বীর এই মুক্তিযোদ্ধাকে কুন্ডেশ্বরী শ্যামা মন্দির মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অর্নার প্রদান করেন। পরে নিজ বাড়ির পারিবারিক শ্মশানে মুক্তিযোদ্ধা অজিত সিংহের লাশ দাহ করা হয়। মুক্তিযোদ্ধা সাধন পালিত জানান, অজিতের বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রায়হান শুক্রবার বিকালে মৃত্যু হয়। এ সংবাদ শুনে রাতে মুক্তিযোদ্ধা অজিতের বুক ব্যাথা শুরু হয়। এসময় পরিবারের সদস্যেরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রায়হানকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে প্রথম জানাজা নামাজ নগরীর মোমিন রোড়স্থ একটি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা রাউজানের গহিরায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট