1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চট্টগ্রামের রাউজানে হযরত রুস্তম শাহ ফকির (রহ,) এর বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মইশকরম এলাকার সুলতানুল আওলিয়া হযরত রুস্তম শাহ ফকির (রহ,)এর বার্ষিক ফাতেহা শরীফ। ২মার্চ শনিবার এ উপলক্ষে হযরত রুস্তম শাহ (রহঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মসজিদ মাঠ সংলগ্ন ময়দানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্প,(চক্ষু, চর্ম এলার্জি,মেডিসিন), খতমে কোরআন,খতমে খাজেগান,খতমে গাউছিয়া ও খতমে সহি বুখারী শরিফ,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। প্রথম অধিবেশন বাদে ফজর খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাদে আছর খতমে সহি বুখারী শরিফ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিফাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াদুদ আল কাদেরী। এতে অসংখ্য আলেম ওলামা মাশায়েখ গন উপস্থিত ছিলেন।বাদে এশা মিলাদ মাহফিলে আলোচক হিসেবে তকরির করেন হযরত রুস্তম শাহ (রহঃ) জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা কাজী শফিউল আজম আল কাদরী। তকরির করেন মইশকরম দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ,মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি এলাহি বক্স তালুকদার,আলতাফ হোসেন,অর্থ সম্পাদক মোতাহের উদ্দীন, মোহাম্মদ সুজন শাহ,মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী,সৈয়দ নুর মোহাম্মদ,জানে আলম শাহ,আকতার হোসেন,জুবায়ের রনি,এস এম,মনছুর আলম, আনোয়ার হোসেন,আলী হায়দার শাহ, সাবেক ইউপি সদস্য সেলিম মেম্বার, আওয়ামী লীগ নেতা, সরোয়ার উল আলম, শেখ মফিজুর রহমান, আবু শাহ,সৈয়দ মাহবুব আলম, মোঃহাসান,মুবিন তালুকদার,রাজু, মওলানা আবদুল কাদের,মোহাম্মদ রকি,ইফতেখার উদ্দিন টিটু,রোকন উদ্দিন,কামাল,তসলিম শাহ,ফারুক,খোরশেদ শাহ,তারেক হাসান,সাঈদ, মওলানা জাহেদ,হাফেজ এহসান,হাফেজ সাকিব,মওলানা জাহাঙ্গীর। এ সময় স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট