1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে রাউজান একটি সমৃদ্ধ উপজেলা -সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার দুপুর ১২ ঘটিকায় রাউজান শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ূন কবির, রাউজান থানার ওসি জাহিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,বি এম জসিম উদ্দিন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুমন ধর, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু।প্রধান অতিথি রাউজান উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে রাউজান একটি সমৃদ্ধ উপজেলা। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনাগুলো খুবই উপভোগ্য ছিল।রাউজানে সংস্কৃতির বিকাশে সহযোগিতার আশ্বাস দেন। পরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি রাউজান পৌরসভা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট