1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে তাপদাহে অতিষ্ট মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

রাউজানে তাপদাহে অতিষ্ট তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল দুপুরে রাউজান পৌর সদর ফকিরহাট বাজারে এই খাবার পানি বিতরণ করা হয়। জানা যায়, ফারাজ করিম চৌধুরীর নির্দেশনায় ও শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ উদ্বোদন করেন উত্তর জেলা কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নিশান, মোহাম্মদ মোর্শেদ সহ সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ জানান, সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। হিট রেট এলার্ট জারি করা হয়েছে। সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছেন। হিট স্ট্রোকে অনেক লোক মারা যাচ্ছে। এই অবস্থায় মানুষ জীবিকার তাগিতে ঘরের বাহিরে বের হতে হচ্ছে। আমরা তাদের পাশে ক্ষুদ্র পরিসরে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছি। যতদিন তাপ দাহ থাকবে ততদিন পথচারী মানুষের পাশে থাকব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট