1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

২০২৩-২৪ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। ২ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুম কবির। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ নেতা আলমগীর আলী, আলী আজগর চৌধুরী, জিয়াউল হক সুমন, রিটন চৌধুরী, তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, সমাজসেবক বাসু দেব সিংহ, উপ সহকারী কৃষি অফিসার চিকু বড়ুয়া,সঞ্জয় চন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল। অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়নের ৪০০ জন কৃষককে জনপ্রতি ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ৫ কেজি করে উফসী বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট