1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন ও হাইওয়ে থানার অভিযান

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশ। ১২ মে রবিবার বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌরসভার জলিলনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম। অভিযানে সহায়তা করেন হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম। অভিযান চলাকালে ফিসটেন না থাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল, সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা ও নগদ অর্থ জরিমানা করা হয়। এবং বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়। অভিযান দেখে বেশ কিছু যানবাহন গাড়ির গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিলনগর এলাকা এড়িয়ে চলেন। হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে হাইওয়ে থানায় ১০ টি মামলা রুজু করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযানে ২০টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট