1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মা

  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মে) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর কাউন্সিলর শওকত হাসান। পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সুলতান আহমদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাহউদ্দিন, ডা. মুকুল কান্তি রায়, মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষক অশোক তালুকদার, সমীর কান্তি ভট্টাচার্য্য,দীপঙ্কর চৌধুরী,শিক্ষক উর্মিলা বড়ুয়া, জাহানারা বেগম, ফাহমিদা বেগম, রোজিনা আকতার, রাজিয়া সুলতানা, শুদ্ধশীল বড়ুয়া, অভিভাবক নাহিদা বেগম প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। তাই সন্তানদের পড়ালেখায় মায়েদের আরো সচেতন হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট