1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানের হলদিয়ায় সার্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

অনলাইন এক্টিভিটিস গ্রুপ অব রাউজানের ব্যবস্থাপনায়, আমিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আমিরহাট বাজারে অনুষ্ঠিত এ উদ্বুদ্ধ করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম। রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন এর সভাপতিত্বে ও অনলাইন এক্টিভিটিস গ্রুপ অব রাউজানের সাধারণ সম্পাদক জামসেদ উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের জন ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুল আলম, ইউসিবি ব্যাংক লিমিটেড আজাদী বাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব ইয়াকুব সিকদার, অগ্রণী ব্যাংক আমিরহাট শাখার ব্যবস্থাপক সোলাইমান, উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম খাকী, দপ্তর সম্পাদক ইয়াছিন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্ভু মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. মুসা, জালাল আহমেদ, হারুন পাশা, আমিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাছির উদ্দীন ইলিয়াছ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,মোঃ শাহজাহান, মামুন মিয়া, আমির হোসেন, শওকত হোসেন চৌধুরী, কায়ছার সাব্বির, আশু দেব, মোঃ ইকবাল, মোঃ জানে আলম,মোঃ শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে জিয়াউল হক চৌধুরী সুমন বলেন, চট্টগ্রামের মধ্যে রাউজান সর্বোচ্চ সংখ্যক লোক পেনসন স্কিম রেজিষ্ট্্েরশন করেছেন। এলাকার মানুষের মাঝে এ স্কিম জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি দেশের মধ্যে রাউজান অগ্রগামী হিসাবে থাকবে। আমরা চেষ্টা করছি হলদিয়া ইউনিয়নে সর্বাধিক লোককে পেনশন স্কিমের আওতায় আনার জন্য। সে লক্ষ্যে উদ্বুদ্ধ করণ সভাকে গুরুত্বসহকারে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট