1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

উপজেলা চেয়ারম্যান বাবুল হাসপাতালে ভর্তি রাউজানে সুস্থতার জন্য দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ মে রবিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন রাউজান উপজেলা প্রশাসন। জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বাবুলের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন রাউজান উপজেলা প্রশাসন। গতকাল ২০ মে সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুর ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ, সাবিনা ইয়ামিন রুজি, ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দোয়া মুনাজাত করেন মাওলানা এম এ মতিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট