1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চিকদাইরে সরকারী খাস জমি উদ্ধার,নির্মিত হবে দৃষ্টিনন্দন খেলার মাঠ।

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

রাউজানে অবৈধ দখলে চলে যাওয়া সরকারী খাস শ্রেণীর প্রায় আড়াই একর জায়গা উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। ২৯ মে বুধবার উপজেলার চিকদাইর ইউনিয়নের হক বাজার এলাকা থেকে এসব খাস জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির বাজার মূল্যে প্রায় চার কোটি টাকা হবে বলে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্্েরট রিদুয়ানুল ইসলামের পাঠানো উচ্চ পর্যায়ের একটি ঠিম উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ ও ভূমি উদ্ধারে সার্বিক সহযোগিতা করেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীসহ পরিষদের সদস্যরা।
স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, সরকারী খাস শ্রেণীভূক্ত প্রায় আড়াই একর জায়গা অবৈধ ভাবে দীর্ঘদিন দখলে নিয়েছিল স্থানীয় ৫/৬জন ব্যক্তি। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সরকারী জায়গাটি উদ্ধার করেছেন। এমপির নির্দেশে এই জায়গায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন খেলার মাঠ করা হবে। খেলাধূলার পাশাপাশি উদ্ধার হওয়া ভূমিতে সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করা হবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।
সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্্েরট রিদুয়ানুল ইসলাম বলেন, অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করার পর এখানে একটি খেলার মাঠ করা হবে। মাঠের চারপাশে দর্শক গ্যালারীসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য মাননীয় সংসদ সদস্য অর্থ বরাদ্দ প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট