1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান পৌরসভা প্রকল্পে উৎপাদিত ব্ল্যাক সোলজার জৈব সার হস্তান্তর

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার বিশেষ প্রকল্পের আওতায় উৎপাদিত ব্ল্যাক সোলজার জৈব সার হস্তান্তর করেছে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। বুধবার (২৯মে) দুপুরে রাউজানের কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হল প্রাঙ্গনে এই জৈব সার হস্তান্তর করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। মেয়র বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়ের নির্দেশনায় পরিস্কার পরিচ্ছন্ন ও মডেল পৌরসভার গড়ার লক্ষ্যে পচনশীল আবর্জনা পক্রিজাত প্রকল্প গ্রহণ করা হয়। পচনশীল আবর্জনা থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই দ্বারা মাছ, হাঁস মুরগীর খাদ্য উৎপাদনের পাশাপশি জৈব সার উৎপাদন হচ্ছে। উৎপাদিত জৈব সার কৃষি বিভাগকে হস্তান্তর করা হয়েছে। জৈব সার গ্রহণ করেন রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা সো. মাসুম কবির।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, রাউজান পৌরসভা কর্তৃপক্ষ কৃষি অধিপ্তরকে ২ হাজার ২৫০ কেজি জৈব সার প্রদান করে। প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ২২৫জন কৃষকের মাঝে এসব সার বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজিব কুমার সুশীল, পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ, পচনশীল আবর্জনা পক্রিয়াজাত প্রকল্পের দায়িত্বে থাকা পরিচালক মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসিফ, নকিব সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট