1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

‘ডেইরি আইকন-২০২৩’পুরস্কার পেলেন:ফজলে করিম চৌধুরী এম.পি

  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডেইরি খামার উন্নয়ন করায় ‘ডেইরি আইকন-২০২৩’ পুরস্কার অর্জন করেছেন রাউজান ডেইরি ফার্ম এর প্রতিষ্ঠাতা, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। শনিবার (০১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক।উল্লেখ্য রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন।কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন তিনি। রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থবারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। ২০২২ সালে পঞ্চমবারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারও পেয়েছেন এমপি ফজলে করিম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট