1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজান পৌর এলাকায় বসতবাড়ির আর্বজনা সংগ্রহ করবে পরিচ্ছন্নতাকর্মী 

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে রাউজানে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে রাউজান পৌরসভার উদ্যোগে পৌর এলাকা ভিত্তিক আবর্জনা সংগ্রহের জন্য পৌরসভারপরিচ্ছন্নতাকর্মীদের ১০টি পরিবেশ বান্ধব আধুনিক ভ্যানগাড়ি দেয়া হয়।  রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় বসতবাড়ির আর্বজনা সংগ্রহ করবে পরিচ্ছন্নতাকর্মী। এজন্য ভ্যান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন,তা বাস্তবায়নে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌর এলাকায় এ কার্যক্রম চালু করেছি। বর্তমানে রাউজান একটি পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা। গৃহস্থালীর প্রতিদিনের ময়লা অপসারণ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রতিদিনের ময়লা প্রতিদিন নিদিষ্ট একটি স্থানে ফেলতে হবে। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সংগ্রহের গাড়ি করে নিয়ে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।  উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, আব্দুল কাদের মুন্না, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, আরমান সিকদার,ফয়সাল মাহমুদ,আরফাত হোসেন,ইকবাল হোসেন, নাছির উদ্দিন, আরফানুল ইসলাম আবির, বখতিয়ার, আকরাম আলী,নকিব সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট