1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম এবিএম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪ গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।এতে বাংলা, ইংরেজি, গণিত, ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১শ’ নম্বরের লিখিত পরীক্ষায় ৬টি বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর মো. শওকত হাসান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মোরশেদ আলম।বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পারন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া। উপস্থিত ছিলেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, মো. সালাউদ্দিন,শিক্ষানুরাগী  ডা. মুকুল রায়, মো. মোজাম্মেল,  প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক রিটন পালিত, দীপঙ্কর চৌধুরী, নন্দিতা বড়ুয়া, সুলতানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহিউদ্দিন,শিক্ষক জাহানারা বেগম, ফাহমিদা ইয়াসমিন, রোজিনা আকতার, সেলিনা আকতার, রাজিয়া সুলতানা মুক্তা, শুদ্ধশীল বড়ুয়া, সীমা দাশ, রিপা খাস্তগীর, নন্দন সর্ববিদ্যা ও তৌফিকা চৌধুরী।স্কুলের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম জানান, মরহুম এবি এম ফজলে রাব্বি চৌধুরীর স্মৃতি রক্ষায় গত তিন বছর ধরে তাঁর স্মরণে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা। এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট