1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে রানারআপ হল ফুটি হ্যাগস

  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, মালেশিয়া, সিঙ্গাপুর, ওমান, নাইজেরিয়া, ইউরোপের বিভিন্ন দেশের দল সহ প্রায় ৩৬ টি দেশের ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচের আসর। ৯ জুন রবিবার ব্যাংককের পাতানা স্কুলের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে রানারআপ হয়েছে বাংলাদেশী ব্যাতিক্রমী ফুটবল দল ফুটি হ্যাগস টিম। জানা যায়, ফুটি হ্যাগস টিমের সদস্যরা দীর্ঘ কয়েক বছর ধরে একসাথে ফুটবল খেলে আসছে। এই টিমের সদস্যদের গড় বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। ফুটি হ্যাগস টিমে ৪২ বছরের ঊর্ধ্বে পরিপক্ক খেলোয়াড় রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও আছেন, সেই সাথে ৩২ বছর বয়সী ফারাজ করিম চৌধুরীও আছেন। খেলায় জয়-পরাজয়ের চেয়ে বড় কথা হল, তারা অনেক বছর ধরে একসাথে খেলে এবং একে অপরের দুর্বলতাকে ঢেকে শক্তিতে পরিণত করার চেষ্টা করে। এবারের ফাইনালে অল্পের জন্য ফুটি হ্যাগস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের একটি দল। তাই রানার আপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হচ্ছে ফুটি হ্যাগস টিমের সদস্যদের।
সংশ্লিষ্টদের একজন বলেন, “ফুটি হ্যাগস শুধুমাত্র একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগস এর যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন দিকে পরিবর্তন আনতে কাজ করছে ফুটি হ্যাগস।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট