1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে কোরবানি পশুর হাট জমে উঠেছে,ছবিটি পৌরসভার চারাবটতল বাজারে।

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

রাউজানে কোরবানি পশুর হাট জমে উঠেছে। উপজেলার সবচেয়ে বড় বাজার হিসাবে পরিচিত পৌর এলাকার নয় নং ওয়ার্ড। ১২জুন বুধবার রাউজান পৌরসভার হযরত গফুর আলী গোস্তামী বাজার প্রকাশ (চারাবটতল বাজার) পরিদর্শন কালে দেখা যায়, পর্যাপ্ত গরু, মহিষ ও ছাগল বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে ক্রেতারা। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে বাজার সরব থাকলেও বিক্রি হয়েছে তুলনা মূলক কম। তবে বাজারে ছোট, মাঝারি ও বড় সাইজের গরু উঠেছে। বারাকা এগ্রো ফার্মের উন্নত জাতে বড় আকৃতির গরু বাজারে স্থান পেয়েছে ক্রেতাদের জন্য। এই বাজারে গরু ছাগলের পাশাপাশি মহিষের জমজমাট বাজার ছিল। মহিষ ক্রেতাদের দেখা মেলে চট্টগ্রাম-রাঙমাটি  সড়কের গরু বাজারের দক্ষিণ প্রান্তে। তুলনা মূলক গরু ছাগলের দাম সহনশীল পর্যায়ে বলে জানান ক্রেতারা। এ বাজারে বারাকা এগ্রো ফার্মে লালন পালন করা বড় জাতের গরু ক্রেতাদের দৃষ্টিতে আকর্ষণ পরিলক্ষিত হয়। দেশীয় জাতের সব চেয়ে বেশি উঠেছে এই বাজারে। মধ্যবৃত্ত ও নি¤œ মধ্যবৃত্ত ক্রেতারা ঝুঁকছে দেশীয় ছোট গরুর প্রতি। তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানির জন্য গরু ছাগল দরদাম করতে। গরু ক্রয় করতে আসা যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল বলেন, দেশীয় গরু মহিষের জন্য বিখ্যাত চারাবটতল বাজার। প্রতি বছর এ বাজার থেকে কোরবানির পশু নিয়ে থাকি। এবছরও গরু কিনতে এসেছি। চারাবটতল বাজার মনিটরিং এ থাকা স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, চারাবটতল বাজারটি সম্পর্ণ বিনা হাসিলে গরু ছাগল ও মহিস বিক্রি করা হয়। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের নির্দেশনায় বাজারটি হাসিল মুক্ত করা হয়েছে। তিনি বলেন, বাজারে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় পুলিশ ও সেচ্ছাসেবক কাজ করছে। পৌর মেয়র সার্বক্ষণিক বাজার মনিটরিং করছেন। আগামী শনিবার কোরবানির শেষ বাজার। শেষ বাজারে ত্রিশ হাজার গরু, ছাগল ও মহিষ বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কাউন্সিলর জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট