1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে পীরে কামেল আল্লামা আব্দুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারীর ৩৪ তম ওরশ শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাউজানে পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ত্বরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরত আল্লামা হাফেজ কারী আবদুস ছোবাহান শাহ আল কাদেরী আল চিশতি মাইজভাণ্ডারী (ক.)”র ৩৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে ৷ ওরশ উপলক্ষে সোমবার (২৪জুন) রাউজান সদর ইউনিয়নের ছোবাহানিয়া দরবার শরীফে আয়োজন করা হয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, মিলাদ মাহফিল ও জিকির ছেমা মাহফিল।আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মো. নুরুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. নুরুল আনোয়ার, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিন, মাওলানা নুরুল করিম, মো. নুরুল মোস্তফা। মাওলানা এস এম আলী আকবর তৈয়বীর সঞ্চালনায় তকরির করেন ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, মাইজভান্ডার দরবার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, সাইফুল ইসলাম নেজামী, মাওলানা ইহাসান কাদের। এসময় উপস্থিত ছিলেন ফজলুল কাদের মেম্বার, ফোরকান মেম্বার, এস এম লিটন, এজাবত উল্লাহ,আবুল কাশেম, ইসহাক ইসলাম, মাসুদুল আলম, জামাল উদ্দিন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।পরে আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট