1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে দেশ ব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তারা কোনদিন সফল হতে পারবে না।দেশের সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। যারা নৈরাজ্য সৃষ্টি করে আগুন সন্ত্রাস করেছে তাদের আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,দেশ এগ্রিয়ে যাবে। কোন বাঁধাকে ভয় পায়না বঙ্গবন্ধুর আদর্শে নেতাকর্মীরা। তিনে বলেন, রাউজান উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে। সমৃদ্ধ বাংলাদেশের কোন ক্ষতি হতে দেবো না। যারা স্বাধীনতা বিরোধী যড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙ্গ জবাব দেওয়া হবে। তিনি ২৭ জুলাই শনিবার আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের জরুরী সভা এবং জলির নগর হতে শুরু হওয়া সাহেব বিবি সড়ক উন্নয়ন কাজের ভিক্তি প্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, আওয়ামী যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সেহেলেন সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, শাহাজান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, শাহা আলম চৌধুরী, বশির উদ্দিন খান, নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, এড. দীলিপ কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, আওয়ামীলীগ নেতা রুনু ভট্টাচার্য্য, জিয়াউল হক চৌধুরী সুমন, আবদুল লতিফ, অশোক পালিত, মফজ্জল হোসেন, হাসান মোহাম্মদ রাসেল, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আজিজ উদ্দিন ইমু, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবনেতা তপন দে, মিটু চৌধুরী, আবু ছালেক, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, ইমারান হোসাইন ইমু, এড, সাহেদ উল্লাহ জনি, ফজলুল করিম ফজু, ধীলন মুহুরী, পৌর ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, মনির তালুকদার, সাবেক ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন, মনির হোসেন প্রমুখ। সাহেব বিবি সড়ক উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্তর অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম নেজামী। পরে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে দেশ ব্যাপী নৈরাজ্য ও জামাত বিএনপির সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হয়। মিছিলটি মুন্সিরঘাটা দলীয় কার্যালয় হতে শুরু হয়ে জলিল নগর বাস ষ্টেশান প্রদক্ষিণ শেষে পূনরায় মুন্সিরঘাটা এলাকায় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট