1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

মানুষের ইজ্জত সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি: 
বাবা ফজলুল কাদের চৌধুরী, মা সৈয়দা সেলিমা কাদের ও ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারতের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শনিবার (১০ আগস্ট) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান আসার খবরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের জনসাধারণ গহিরায় গিয়ে জড়ো হন।  এরপর সকাল সাড়ে ৯টায় গহিরায় পৌঁছালে তাকে বরণ করে নেন রাউজানবাসী। ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন সাবেক এই সংসদ সদস্য। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,  ‘আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি লুটকরা আমাদের ধর্ম হতে পারে না। মা বোনের ইজ্জত রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করা এবং  সংখ্যালঘুকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’ রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু , নুরুল হুদার , উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, কাজী আনিসুজ্জামান সোহেল তরুণ বিএনপি নেতা মহিউদ্দিন জীবন, ইউসুফ তালুকদার, একরাম মিয়া, রাসেল খান, মো. আলী সুমন, আব্দুল আজিজ,হারুনুর রশিদ, দিদারুল আলম, এম মাসুদ আলম, এমদাদ কোম্পানি, মুসা মেম্বার, মোহাম্মদ আলী রাসেল খান তসলিম উদ্দিন, ছোটন আজম, জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠন সমূহ নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট