1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজান সদর ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় ও তাদের বাড়ি-ঘর রক্ষায় বিএনপি নেতাকর্মীরা

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

রাউজান সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা।পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী পাশে দাঁড়িয়ে তাদের বাড়ি-ঘর রক্ষা ও মন্দির রক্ষায় দায়িত্ব পালন করছেন তাঁরা। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুটের অধিকাংশ মালামাল উদ্ধার করে যাদের মালামাল তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও রাউজান কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু।তিনি বলেন,কেউ বিএনপি নেতা পরিচয় বা নাম দিয়ে চাঁদাবাজি,লুটপাট, ভাঙচুর করলেই তাদেরকে চিহ্নিত করে তাদের নাম ঠিকানা দেন। আমাদের প্রিয় নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। গতকাল তারা নেতাকর্মীদের নিয়ে ৭নং রাউজান সদর ইউনিয়নের বৌদ্ধ বিহার, মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপুসহ বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এসময় ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন,স্বৈরাচারী সরকার হাসিনার পতন হওয়ার পর থেকে ধর্মীয় উপাসনালয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সকল ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট