1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে জলিল নগরে পথসভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘যদি কেউ ঘর তৈরিতে অন্যয়ভাবে বাঁধা সৃষ্টি করে, কেউ যদি চাঁদা দাবি করে তাদের বেঁধে রেখে আমাকে খবর দিবেন। যাদের জায়গা-জমি অন্যায় ভাবে দখলে নিয়েছিল সেসব জমি আজ দখলমুক্ত। আপনারা আপানাদের জায়গায় যেটা খুশি সেটা করতে পারেন। তিনি আরও বলেন, ‘ছাত্ররা প্রাণ দিয়েছে, হেফজতের আলেম ওলামারা জীবন দিয়েছে, আমাদের বিনএপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। স্বৈরাচার সরকারের আমলে যত মানুষ শহীদ হয়েছে তা পৃথিবীতে তার নজির নেই। রক্তেভেজা স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল রবিবার বিকালে রাউজান জলিল নগরে রাউজানের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটি পথসভা হলেও রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের থেকে আসা জনসাধারণের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়। এরপর সেখান থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানে হত্যাকান্ডের শিকার প্রবাসী মো. মুসার কবর জেয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে গহিরায় গিয়ে রাউজান পৌরসভার সাবেক মেয়র আবদুল্লাহ আল হাসানের কবর জেয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন গিয়াস উদ্দীন কাদের চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। হাজার হাজার মানুষের উপস্থিতি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সরোয়ার আলমগীর, রাউজান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, নুরুল হুদা চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ইউসুফ তালুকদার, মাসুদ রানা, সোহেল চৌধুরী। রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন একরাম, তছলিম, ছুটন, আজম, শাহাদাত মির্জাা, মো. আলী সুমন, নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট