1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজান প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা থেকে কমিটি গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রেস ক্লাবের জ্যেষ্ঠ প্রতিনিধিদের নিয়ে একটি আহবায়ক গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন আহবায়ক দৈনিক আজাদী ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মীর আসালাম,যুগ্ম আহবায়ক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিন, সদস্য সচিব করা হয় আমাদের সময় ও আজাদীর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি মো. হাবিবুর রহমানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম বেলাল উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ ও পূর্বকাণের জাহেদুল আলম, সমকাল ও চট্টগ্রাম মঞ্চের প্রদীপ শীল, যুগান্তর ও পূর্বদেশের তৈয়ব চৌধুরী, গ্লোবাল টিভি ও সময়ের কাগজের নেজাম উদ্দিন রানা, দৈনিক ইত্তেফাক ও সি প্লাসের গাজী জয়নাল আবেদীন, এম জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ ও ভোরের কাগজের এম রমজান আলী। কমিটির এই প্রতিনিধি ছাড়াও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, রাউজান প্রেস ক্লাবের সহসভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান, দৈনিক সাঙ্গু প্রতিনিধি এম কামাল উদ্দিন, সময়ের আলো প্রতিনিধি আমীর হামজা,আজকের পত্রিকার আরফাত হোসাইন,আমার সংবাদের লোকমান আনসারী, দৈনিক সংবাদের আনিসুর রহমান, দৈনিক অধিকারের আবিদ মাহমুদ, আমাদের নতুন সময়ের সাজ্জাদ হোসাইন, রয়েল দত্ত, সোহেল রানা প্রমুখ। গঠিত এই কমিটি রাউজান প্রেস ক্লাবের দুটি আলাদা কমিটিকে এক করে শিগগির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন নির্বাচনের মাধ্যমে। দুই ভাগে দ্বিধা বিভক্ত কমিটি এক করে রাউজান প্রেস ক্লাবের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই কমিটির প্রতিনিধি দলের একাধিক সদস্য আলোচনা সভা করে নিজেদের পেশাদারীত্বের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট