1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে স্বেচ্ছাসেবক দলনেতা জিএম মোরশেদের সৌজন্যে সাক্ষাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান :
দীঘ ৯ বছর পর কারামুক্ত বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ কে শুভেচ্ছা জানিয়েছেন উত্তর জেলা বিএনপি ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ীতে আসলাম চৌধুরীর আগমনকে সামনে রেখে নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে চলমান রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা করেন তারা। জেলা বিএনপি নেতা হাসান জসিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জি.এম মোশেদ চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কারামুক্ত আসলাম চৌধুরী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি জনগণের কল্যাণে নিবেদিত একটি রাজনৈতিক দল। গনতান্ত্রিক পদ্ধতিতে জনগনের ভোটে বাব বার ক্ষমতায় এসেছে। আগমনী নির্বাচনেও জনগন বিএনপিকে রাষ্টীয় ক্ষমতায় বসাবে। তিনি দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জি.এম মোশেদ চৌধুরী জানান, উত্তর চট্টগ্রামের বিএনপির দূর্গ তৈরির জন্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী নির্দেশ দিয়েছেন। আমরা জন নন্দিত কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে রাউজানে বসবাসরত সকলকে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি। রাউজান সংসদীয় আসনে গোলাম আকবর খন্দকারকে বিপুল ভোটে নির্বাচিত করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট