1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান পৌরসভা ১নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান:
রাউজান পৌরসভা ১নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট সোমবার সকালে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাগরন সংঘ, রাইজিং ব্রাদার্স ও একতা সংঘের ব্যবস্থাপনায় এবং সাবেক রাউজান পৌরসভার কমিশনার আশেক রসুল রোকন এর সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় জাগরণ সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল বড়য়া। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাউজান পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন, বিশেষ অতিথি ছিলেন শান্তি ময় বিহার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ কনক কুসুম বড়ুয়া, মাষ্টার সমর বড়ুয়া, সমাজ সেবক সবুজ বড়য়া, রাইজিং ব্রাদার্স এর সভাপতি জয় বড়ুয়া, রবিন বুড়য়া, মৌলানা সালাউদ্দিন, মোঃ রাসেদ, মোঃ মোফ্ফাসেল মিয়া, জুয়েল বড়ুয়া, সবুজ বড়ুয়া, সমর্থ বড়ুয়া, সজল বড়ুয়া, অঞ্জন বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিমুল বড়ুয়া প্রমুখ। বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবান মানুষকে এগ্রিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মানবতার সেবা করা সর্বোত্তম কাজ। সমাজে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সভা শেষে শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট