1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন রাউজান উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে জলিল নগর চত্ত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. একরাম মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন মীর্জা।বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এম মাসুদ আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা আব্দুর সবুর। উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আব্দুল শুক্কুর, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তছলিম উদ্দিন ইমন, যুগ্ম সম্পাদক ছোটন আজম, বাদশা, মঞ্জুরুল হক, নাজিম উদ্দিন, জাহেদুল ইসলাম, মোহাম্মদ মুরাদ, সাজ্জাদ, লিমন চৌধুরী বাপ্পা, ইলিয়াস তালুকদার, নজরুল ইসলাম চৌধুরী, কামাল চৌধুরী, জীবন খন্দকার, আব্দুল হালিম, ইয়ার খাঁন, মো. এরশাদ, আজিজ, পারভেজ, তৌহিদুল ইসলাম, সাজ্জাদ, দেলোয়ার খাঁন, হোসেন, পাভেল প্রমুখ। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগান সহকারে জলিল নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।এসময় শওকত আলী দিদারের হত্যাকারী এবং জিলানীর গাড়িবহরে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট