1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১৯ মাসে ২৩ খুনের ঘটনা রাউজানে,একদিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি

রাউজান থানার নতুন ওসি মীর মাহাবুবুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মীর মাহাবুবুর রহমান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি রাউজান থানায় যোগদান করেন। তাকে রাউজান থানার পুলিশ সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। রাউজান থানার যোগদানের আগ পর্যন্ত পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান চাঁদপুর জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্বরত ছিলেন। রাউজান থানা সূত্র মতে, গত ০২ সেপ্টেম্বর সোমবার রাউজান থানার ওসি জাহিদ হোসেনকেসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়। এরপর থেকে ওসি (তদন্ত) অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। পরে রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমানকে বদলি করা হয়। তাঁেক (ওসি তদন্ত) রাউজান থানা থেকে বদলি করে বরিশাল রেঞ্জে নেয়া হয়েছে বলে জানা গেছে। রাউজান থানার সদ্য নিযুক্ত ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘আমি আগে চাঁদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ছিলাম। সেখান থেকে আমাকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে। রাউজানের আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট