1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান থানার নতুন ওসির সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ 

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

রাউজান থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতাকর্মীরা।রবিবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছিলেন রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  মহিউদ্দিন জীবন,হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মইনুদ্দিন বিপুল, রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহেদ, হলদিয়া ইউনিয়ন সাবেক ছাত্রদলের নেতা মোহাম্মদ ওসমান গনি রুবেল, মনছুর আলম ও ছাত্রনেতা মোঃ হুমায়ুন জহির প্রমুখ। উল্লেখ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি রাউজান থানায় যোগদান করেন। তাকে রাউজান থানার পুলিশ সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। রাউজান থানার যোগদানের আগ পর্যন্ত  পুলিশ পরিদর্শক  মাহাবুবুর রহমান চাঁদপুর জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্বরত ছিলেন। রাউজান থানার নবাগত ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘আমি আগে চাঁদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ছিলাম। সেখান থেকে আমাকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে। রাউজানের আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট