1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজানে বসতঘরে হামলা ও লুটপাটের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগে রাউজানে সাংবাদিক সম্মেলন করেছেন বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাসেল চৌধুরী। ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নিজের বসতঘর ভাংচুর, কয়েক লাখ টাকার মালামাল লুট ও তাঁর বিরুদ্ধে অপপ্রচারসহ হত্যার ষড়যন্ত্র করছে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রাসেল চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, গত ১০ আগষ্ট স্থানীয় সিরাজুল ইসলামের পুত্র মো. আরিফ, তার ভাই মনির ও সাইমনসহ ১০/১৫ জন আমার বাড়িঘর ভাংচুর করে আমার মা/বাবা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা শেষে থানায় একটি অভিযোগ দায়ের করি। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে এলাকার কিছু দুষ্টু প্রকৃতির লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে। ১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে আমাকে সুদকারবারী বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। যাহা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার সামিল। আমি এসব বখাটেদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমি একজন পুরাতন বাইক ব্যবসায়ী ও অতীতে কাপড়ের দোকানে চাকরী করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট