1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চার দফা দাবিতে রাউজানে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি ও মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাউজান উপজেলা পরিষদের সামনে এসব দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন  বাংলদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা উত্তর শাখা সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেন মাষ্টার,গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ্, উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস দাশ গুপ্ত, কদলপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন,ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত মহাজন ,ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের প্রধান শিক্ষক বিশু চৌধুরী, রাউজান  সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুন, যুগ্ন সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম রিজভী, পিন্টু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক  মৌলানা ইয়াসিন হায়দারী, দপ্তর সম্পাদক মোঃ হোসেন, আবু তৈয়ব মাষ্টার প্রমুখ।পরে ৪ দফা দাবী সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট