1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজান ওমান প্রবাসী মো.ইয়াছিন চৌধুরীর (সিআইপি) বাসভবনে আগুন ও ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের ওমান প্রবাসী ব্যবসায়ী মো. ইয়াছিন চৌধুরীর (সিআইপি) বাড়িতে দুটি ভবনে আগুন ও  ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদশীরা জানান, সোমবার বেলা পৌনে ১১ টার দিকে ২০টি মোটরসাইকেলযোগে ৫০/৬০ জন দুর্বৃত্ত তার বাড়িতে গিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়৷ পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিসংযোগের সময় সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে তার কেয়ার টেকার মোস্তফা ছাড়া আর কেউ ছিল না।বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আটবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। ইয়াসিন চৌধুরী রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।এছাড়া রাউজান ঠিকাদারির সঙ্গে জড়িত রয়েছেন তিনি। ইয়াছিন চৌধুরী বলেন, প্রবাসীদের স্বার্থে সরকারের এমপি- মন্ত্রী ও রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ করেছি সেটাই কী আমার অপরাধ। আমি প্রবাসীদের জন্য কাজ করি। আমি কোন দলের না এবং রাজনীতি করি না। প্রবাসীদের নিয়ে কাজ করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখি। আমার গ্রামের বাড়িতে হামলা, আগুন ও ভাঙচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার  জন্য  অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমি প্রবাসী ব্যবসায়ী হিসেবে এলাকায় সাবেক সংসদ সদস্যের বিভিন্ন অনুষ্ঠানে থাকতাম। লোকমুখে শুনেছি, আমাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করা হয়েছিলএ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন, সিআইপির বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কেন ঘটনাটি ঘটেছে, সেটি পুলিশ তদন্ত করছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী মামলা করলে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট