1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজান পূজা পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডিআইজি আহসান হাবিব পলাশ।

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক দল সমূহের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি আহসান হাবিব পলাশ। গতকাল ৫ অক্টোবর শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাউজান সদর শ্রী শ্রী জগন্নআথ সেবাশ্রম পূজা মন্ডপে। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ^াস অরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া) সার্কেল হুমায়ন কবির, রাউজান থানার ওসি মীর মাহাবুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা জামাতের আমীর বেলাল হোসাইন, বিএনপি নেতা ফয়জুর ইসলাম টিপু, সৈয়দ মনজুরুল হক, রেজাউল রহিম আজম, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, সাবেক ছাত্রনেতা রাসেল খান, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক টিপু দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, পৌর পৌজা উদযাপন পরিষদের সভাপতি সজিব দে, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, আগামী শারদীয় দূর্গাপূজায় প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ পাশে থাকবে। তিনি বলেন, দেশে সম্প্রতি কিছু ঘটনায় যারা ঘটিয়েছে তারা দুর্বৃত্ত। দৃর্বৃত্তের কোন দলের পরিচয় থাকতে পারে না। তারা শুধু অপরাধী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি রাউজানে নির্বিঘেœ সনাতনি সম্প্রদায়কে দূর্গা পূজা উদযাপনের আহবান জানান। মতবিনিময় শেষে তিনি রাউজানের কয়েকটি পূজা মন্ডপের আগাম প্রস্তুতি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট