1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ মীরধার পাড়া শাখার এশায়াত মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফাতেহা এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ই অক্টোবর) জান মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ৩৪ নং মীরধার পাড়া শাখার সহযোগিতায় আল ফজল যুব সংগঠন ও প্রবাসীবৃন্দের ব্যবস্থাপনায় এ এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে হেফজ সম্পন্ন করায় স্থানীয় মো.মোবারক আলীর দুই ছেলে হাফেজ মো. নুর উদ্দীন ও হাফেজ মো. মনির উদ্দিনকে সংবর্ধিত করা হয়। প্রধান বক্তা ছিলেন এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনোয়ার আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন জান মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাহিদুল আলম আহমদী। বিশেষ বক্তা ছিলেনপশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদরাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন আহমদী।উপস্থিত ছিলেন মাওলানা গোলাম ফারুক, মাওলানা আবু হানিফ, মাওলানা .মো আলী, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আকতার হোসেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মাতৃভূমিসহ বিশ্বশান্তি কামনা এবং আওলাদে মোস্তাফা (সা.), খলিফায়ে রাসুল (সা.) শায়ক ছৈয়দ মো. মোরশেদে আজমের হায়াতে হিজরী ও বিমার শেফার জন্য মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট