1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

প্রতিমা বিসর্জনে রাউজানে ২২৯টি পূজা মন্ডপে শেষ হলো দুর্গোৎসব

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ৫দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। চট্টগ্রামে রাউজানে ২২৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।রবিবার ঢাকের বাদ্য, খোল-করতাল ও গান বাজিয়ে চোখের জ্বলে দেবী দুর্গাকে বিদায় জানাতে সনাতন ধর্মাবলম্বীরা রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের অপরাজিতা সেবাআশ্রমে ভিড় জমে। সেখানের জলাশয়ে অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন দেয়া হয়। এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নদী, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।রং ছিটিয়ে, আতশবাজি ফুটিয়ে ও ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা। প্রতিমা বিসর্জনে ঢল নামে ভক্তদের। মাকে বিদায় জানাতে এ সময় অনেক ভক্তই অশ্রুসিক্ত হয়ে পড়েন। দুর্গা মা যাতে সব অপশক্তির বিনাশ করে সকলের মঙ্গল করেন এই কামনায় প্রার্থনা করেন তারা। পরে মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীর নারীরা দুর্গা প্রতিমার সিঁথিতে সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করিয়ে দেন। এ সময় নারীরা মেতেন ওঠেন সিঁদুর খেলায়। একে অপরের কপালে পরিয়ে দেন দুর্গাদেবীর পায়ে পরানো সিঁদুর। তাদের বিশ্বাস, এই সিঁদুর তাদের পরিবারের সকলের মঙ্গল করবে। রাউজান জলিলনগর জগন্নাথ মন্দির থেকে প্রতিমা বিসর্জনে রাঙামাটি সড়কে বের করে শোভাযাত্রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট