1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ছাত্রদলের চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক ছোটন আজম ও রাউজান উপজেলা ছাত্রদলের নেতা মুরাদ, পারভেজসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রোববার বিকেলে রাউজান মুন্সিরঘাটায় এই বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ও পৌরসভার ছাত্রদল। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ- সভাপতি তসলিম উদ্দিন ইমানের সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা ছাত্রদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক রাসেল খাঁন, উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ আমান বিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. একরাম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মীর্জা,পৌর যুবদলের সদস্য সচিব শাজাহান সাহিল, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসান বাহাদুর, উপজেলা বিএনপি নেতা সোহেল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা মো. রেওয়াজ, যুবদল নেতা মো. মঞ্জু, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, আব্দুল কাদের, বাপ্পা কুমার দাশ, মনসুর আলম, মো. ফোরকান, উজ্বল দাশ, পাভেল, সাজিদ, যুবদল নেতা আজগর, জীবন খন্দকার, মোনিক, জুয়েল খাঁন, পলাশ, রিয়াদ চৌধুরী, বাবু, আশরাফ, রানা, রিয়াজ উদ্দিন, শাহ নেওয়াজ, রবিউল হাসান, সাইফুল ইসলাম, জাবেদ আলম, জাসেদ, মুবিন, আমির, রোমান প্রমুখ।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্লোগান সহকারে মুন্সিরঘাটা থেকে শুরু করে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করেন। সভায় বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট