1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাঁশখালীতে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদের উদ্যোগে শুক্রবার ল (২৫ অক্টোবর) বাদে আসর হতে চট্টগ্রাম বাঁশখালী চাঁনপুর বাজার সংলগ্ন মাঠে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।বাঁশখালী কদম রসুল হামিদিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল হক, আলহাজ্ব মুহাম্মদ দেলোয়ার হোসেন,অধ্যাপক মুহম্মদ নাছির উদ্দিন প্রমুখ।মাহফিলে বক্তারা বলেন,প্রিয় নবীজির মুহাব্বত ঈমানের মূলধন। রাসূলুল্লাহ (দ.)-কে নিজের সবকিছুর চেয়ে অধিক মুহাব্বত করতে না পারলে মানুষ ঈমানের পূর্ণতার স্তরে পৌঁছাতে পারেনা। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিআল্লাহু তা’আলা আনহু যুবসমাজের মাঝে নবীপ্রেমের বিস্তার করেছেন। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধ করেছেন। যে তাওয়াজ্জুহ নিলে ইবাদাত বান্দেগিতে খুশুখুযু ও এখলাস সৃষ্টি হয়। দুনিয়াদারির মোহ ছেড়ে আখিরাতের দিকে ধাবিত হয়, আখিরাতের সম্বল জোগারে অধিক আগ্রহী হয়ে উঠে। নবীজির মুহাব্বত ক্বলবে নিয়ে প্রতিদিন ১১১১ বার দরূদে মোস্তদা আদায়, মোরাকাবার অনুশীলন ও সুন্নাতে মোস্তফার বাস্তবায়নের মাধ্যমে ইনসানে কামেল হওয়ার পথপরিক্রমা ও নিয়তের পরিশুদ্ধতা রয়েছে খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম রাদিআল্লাহু তা’আলা আনহুর তরিক্বতে।মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট