1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে পৌর ৫নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই হবে না। যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী তারা কখনো অন্যের উপর জুলুম করতে পারে না। গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধকর্মের কারণে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৫-১৭ বছর রাউজানের মানুষ টুঁ শব্দ করতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনে যে স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতা ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি চাই রাউজানের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক।’ গত বুধবার বেলা ১১টায় রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পৌর ৫নং ওয়ার্ডস্থ বেরুলিয়া বাজারে ফিতা কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম,শাহ্জান সাহিলের সভাপতিত্ব অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল হুদা, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, শামসুল আলম ,শহিদুল ইসলাম, জাহাঙ্গীর সর্দার, আলম, আবুল খায়ের, যুবদল নেতা নেজাম উদ্দীন, ইয়াছিন উদ্দিন মাসুদ, মিঠুন দাস, জাকির হোসেন রকি, মোহাম্মদ রাজু, আজগর আলী, মোহাম্মদ তানভীর, জাহাঙ্গীর,মিজান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট