1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

নোয়াজিষপুরে আজিমুশ্শান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাউজানের নোয়াজিষপুর গোল মোহাম্মদ তালুকদার বাড়ীর উদ্যোগে ও এস.এইচ. সিপাত স্মৃতি সংঘের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশ্শান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১ নভেম্বর)  গোল মোহাম্মদ তালুকদার বাড়ীর সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ সেলিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক ও নোয়াজিষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা। উদ্বোধক ছিলেন মাওলানা দিদারুল আলম ওয়াহেদী।প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আল কাদেরী।প্রধান বক্তা ছিলেন নোয়াজিষপুর করিম সিকদার বাড়ি জামে মসজিদের খতিব আল্লামা মুফতি হাফেজ সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দিন আনসারী। মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় তকরির করেন মাওলানা আনিসুর রহমান আল কাদেরী, মাওলানা আবু তৈয়ব ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,মাওলানা মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দিদারুল আলম। উপস্থিত ছিলেন,আজাদ হোসেন, মোহাম্মদ হোসেন, শামশু, আজাদ,এনাম হোসেন, মোহাম্মদ হারুন,মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ সাজিব, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ শাওন,মোহাম্মদ সাইম, মোহাম্মদ নাঈম প্রমুখ। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট