1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানের কদলপুরে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে পাহাড় বেষ্টিত ইউনিয়ন হিসাবে পরিচিত কদলপুর ইউনিয়ন। সেখানে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়-টিলা।ফলে অস্তিত্ব সংকটে পড়েছ বন্যপ্রাণী। ভেকু দিয়ে এ ইউনিয়নের একাধিক পাহাড়-টিলার বুকে ছিড়ে সুরঙ্গ করে সমতল ভূমিতে পরিণত করেছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে অবস্থিত চুল্লাটিলা নামক টিলা কেটে অর্ধ কিলোমিটার সুরঙ্গ পথ সৃষ্টি করেছে মাটি বিক্রির জন্য। গত ৬ নভেম্বার বুধবার কদলপুর ইউনিয়নে পাহাড় কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দায়ে জড়িত মনচুর নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকার জরিমানা করা হয়। এই তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মো. রিদুয়ানুল ইসলাম। তিনি বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।গতকাল উপজেলার কদলপুর ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় কাটা নিয়ে একটা অভিযান পরিচালিত হয়। অভিযানে পাহাড় কাটার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এবং দায় স্বীকার করায় মনসুর নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড জরিমান দেয়া হয়।এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট