1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন:ফরিদা বেগম

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা নাঈম উদ্দিন  টিপুর মা মোছাম্মৎ ফরিদা বেগম। তিনি গতকাল শনিবার রাত ১২ টায় নিজ বসতঘরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।রবিবার (২৪ নভেম্বর)  দুপুর ২টায় রাউজান সদর ইউনিয়নের মুহাম্মদপুর মহিউল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় হাজারো মানুষের ঢল নামে। মরহুমা ফরিদা বেগম রাউজান সদর ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের আলহাজ্ব লাল মিয়া সারাং বাড়ীর প্রয়াত কামাল আহমেদ সাওদাগরের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৬ ছেলে  ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাজায়  উপস্থিত হয়ে  শোক প্রকাশ করেন  বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এছাড়াও শোক প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ সামির কাদের চৌধুরীসহ বিশিষ্টজনেরা।    মরহুমার নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন। জানাজায় উপস্থিত হয়ে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ হালিম, বিএনপি নেতা আবু জাফর, হাজী জসিম, ফিরোজ আহমেদ, সৈয়্যদ মঞ্জুরুল হক, হাসান জসিম, রেজাউল রহিম আজম, মোজাম্মেল হক, সাবের সুলতান কাজল কাজল, ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, শেখ জসিম উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ উদ্দিন ইমু, ইউসুফ তালুকদার, রাসেল খাঁন, সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, পৌর যুবদল নেতা মহিউদ্দিন, সদস্য সচিব শাহ্জান সাহিল, মো. আলী সুমন, মঞ্জরুল আলম, নিজাম সুজন, আলী মুন্না, তসলিম উদ্দিন, হাসান বাহাদুর, আব্দুর রহিম, দেলোয়ার, আরমান তালুকদার শাকিল, মোজাম্মেল চৌধুরী রাসেল, আব্দুল মান্নান মনি, জাগের হোসেন বাহাদুর, রবিউল, জবরুত খাঁন চৌধুরী, মাসুদ চৌধুরী, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, জানে আলম, একরাম মিয়া, আবু মো. হোসেন চৌধুরী, শাহ আলম, রেওয়াজ, শহিদ চৌধুরী,  আল মারুফ, সাইফুদ্দিন রুবেল, শাহাদাত মির্জা, মো. কাইয়্যুম, সম্রাট চৌধুরী, জসিম মেম্বার, রিয়াজ, এ আর রয় রাকিব, সেলিম, এস এম মাসুন, মানিক, জাহাঙ্গীর মাইকেল, মিজান রিপন, তৌহিদ, নাছির, শাকেল, নাওশেদসহ আরও অনেকে। পরে মরহুমার কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএপি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট