1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

খেলা হবে,খেলা হবে বলতে বলতে খেলা চলে গেল দিল্লিতে- গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘রাজনীতির খেলায়ও হার-জিত আছে। খেলা হবে, খেলা হবে বলতে বলতে খেলা চলে গেল দিল্লিতে। এখন দিল্লিতে বসে খেলতেছে তাঁরা।আমরা ওই খেলা দেখতে চায় না এবং ওই  খেলায়ও অংশগ্রহণ করতে চায় না।দেশের মাটিতে যেন খেলা হয়, কেউ যেন দিল্লিতে না খেলে।  রবিবার (২৪ নভেম্বর) বিকালে রাউজান রাবার বাগান সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত রাউজান রাবার বাগান স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত আর বি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ফাইনাল খেলায় রাউজানের রহমত পাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফটিকছড়ির উত্তর নিচিন্তাপুর আজিম তালুকদার বাড়ি ফুটবল একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে পৌর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ওবাইদুল আকবর রোমান, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা আলহাজ্ব জসিম উদ্দিন, মো. নঈম উদ্দিন আহমেদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মো. তৌহিদুল আলম, রাউজান রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, আব্দুল মন্নান, পৌর যুবদলের সদস্য সচিব শাহজান সাহিল, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তছলিম উদ্দিন ইমন, যুগ্ম সম্পাদক ছোটন আজম, পৌর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, মো. আলী সুমন, শহীদ চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, রবিউল আলম, ফোরকান কোম্পানি, রাবার বাগান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হেলাল খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট