1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে ৪ হাজার ৬৪০জন কৃষক পেলো বোরো ধানের বীজ ও সার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাউজানে ৪ হাজার ৬’শ ৪০ জন কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড, ঊফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।একইসঙ্গে উপজেলা পরিষদের অর্থায়নে তেলজাতিয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে  প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।
উপ–সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজাম মুনীরসহ উপ–সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান,উপ‌জেলার ১৪‌টি ইউ‌নিয়ন ও পৌরসভা এলাকায় রবি মৌসুমে হাইব্রিড ও উফশী জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ  ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড বীজ ২ কেজি করে১৮০০জন কৃষক, আর উফশী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে ২৮৪০ জন কৃষক। সরকা‌রের কৃষ‌কের ভাগ‌্য উন্নয়‌নে কার্যক্রমের অংশ হিসা‌বে এ বীজ ও সার বিতরন করা হ‌চ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট