1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

জনকল্যাণমূলক কাজের জন্য অদুদ চৌধুরী চির স্মরণীয় হয়ে থাকবেন : গিয়াস কাদের

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বহু শিক্ষা প্রতিষ্ঠান, নিজের টাকা ও জমিদানের মাধ্যমে সড়কসহ নির্মাণসহ জনক্যাণমূলক কাজের জন্য মৃত্যুর ৫৩ বছর পরও অমর হয়ে আছেন দানবীর অদুদ চৌধুরী। যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে, ততদিন তিন স্মরণীয় হয়ে থাকবেন।অদুদ চৌধুরী আজ নেই,তার স্মৃতিগুলো মনের মধ্যে রয়েছে।  গতকাল শনিবার দুপুরে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর অদুদিয়া  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অদুদ চৌধুরীর অবদান শীর্ষক আলোচনা সভা উপলক্ষে আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ ৫৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভপতিত্বে বিএনপি নেতা দিদারুল আলম ও ছাত্রদল নেতা ফরিদ উদ্দিনের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার ফরিদুল আলম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান, দীপক কুমার,বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সেলিম উদ্দিন,খোন্দকার দিদারুল আলম, আহম্মদ সগির, জীবন বীমা সাবেক ম্যানেজার নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জরুল হক, ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, মোসলেম উদ্দিন,জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, খোরশেদ তালুকদার, মুছা মেম্বার,একরাম মিয়া, মহিউদ্দিন জীবন, রাসেল খাঁন, ছোটন আজম, মাওলানা দিদারুল আলম ওয়াহেদী প্রমুখ। এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট