1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তানদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ,সহ-সভাপতি হাবিবুর রহমান,যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,আমীর হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,অর্থ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া,।বক্তারা বলেন,শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যাতে এই ভূখণ্ডের প্রত্যোক নাগরিক পায় সেলক্ষ্যে তরুণ প্রজন্মকে ভূমিকা নিতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। শহীদের রক্তে কেনা স্বাধীনতা কখনো বৃথা যেতে দেওয়া যাবেনা।আলোচনা সভা শেষে রাউজান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট