1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

যোগ্য লোকের কাজের অভাব নেই জার্মানিতে

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা :
বিনামূ্ল্যে উচ্চ শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং সহজে পিআর
পাওয়া;বাংলাদেশিদের জন্য এই তিনটির অবাধ সুযোগ রয়েছে জার্মানিতে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির সরকারের তথ্য অনুযায়ী,২০৩৬ সাল নাগাদ জার্মানিতে সাড়ে ৭ মিলিয়ন বা ৭৫ লাখ কর্মজীবী অবসরে যাবেন। অর্থাৎ আগামী এক দশকে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে জার্মানিতে। বাংলাদেশিরা চাইলে এ সুযোগ কাজে লাগানোর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার গঠনের পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত’জার্মানিতে উচ্চ শিক্ষা ও অভিবাসন বিষয়ক সেমিনার’-এ এসব কথা বলেন মিডিয়া পার্সোনালিটি মাহমুদুল হাসান। জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ইগালটিউব এবং ডিগ্রিওলা ডটকম-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে বিদেশ থেকে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী জিন্নাহ, মো. আশরাফ। সঞ্চালনা করেন রোমেনা আক্তার জবা। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শায়লা সুলতানা।বাংলাদেশি বংশদ্ভূত জার্মান নাগরিক মাহমুদুল হাসান বলেন, জার্মানিতে যোগ্য লোকের অভাব রয়েছে। তাই যোগ্য লোক বা নিজেকে যোগ্য করে জার্মানি গেলে কাজের অভাব হবে না। জার্মানির উন্নত অর্থনীতি এবং বিভিন্ন শিল্প ক্ষেত্রে চাকরির ভালো সুযোগ রয়েছে।তিনি বলেন, জার্মানির ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো উপায়ের মধ্য সহজ হচ্ছে উচ্চশিক্ষা, আউসবিল্ডুং এবং অপরচুনিটি কার্ড। বিভিন্ন শর্ত পূরণ করে অপরচুনিটি কার্ড-এর জন্য আবেদন করলে একবছরের জন্য ভিসা পাওয়া যায়। সেক্ষেত্রে জার্মানি গিয়ে জব খুঁজে নিতে হয়। তবে অনেকটা চাকরি নিয়ে জার্মানি যাওয়ার উপায় হচ্ছে আউসবিল্ডুং। প্রতিবছর ৫ লক্ষ আউসবিল্ডুং-এর পদ খালি হয়। বিপরীতে আড়াই থেকে তিন লক্ষ পূরণ হয়, বাকিগুলো শূন্য থাকে। তবে অউসবিল্ডুং এর মাধ্যমে জার্মানির ভিসা পাওয়ার জন্য অবশ্যই জার্মান ভাষা জানার যোগ্যতা পূরণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট