1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে মাওলানা আহমদুর রহমান রহমাতুল্লাহি আলাইহির সালানা ওরছ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের প্রখ্যাত অলিয়ে কামেল শাহছুফি ক্বারী মাওলানা আহমদুর রহমান আলক্বাদেরী ওয়াল মুজাদ্দেদী রহমাতুল্লাহি আলাইহির সালানা ওরছ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 
কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন,খতমে সূরা আনআম ও বাদে এশা মিলাদ মহফিল, আখেরি মুনাজাত এবং তাবাররুক বিতরণ।১৭ ফেব্রুয়ারি সোমবার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ উত্তর গুজরা লাল মিয়া মাতব্বর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ওরছ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা জশিম উদ্দিন নূরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ হামিদ হাছান আহমদী,মাওলানা ইলিয়াছ নুরী।বিশেষ অতিথি ছিলেন হাটহাজারীস্থ আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন,রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা,সমাজসেবক আলহাজ মোহাম্মদ আইয়্যুব আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হক,মাওলানা শাহ আলম,মাওলানা কায়দে আজম,মাওলানা নুরুল আলম,মাওলানা মোরশেদ, হাফেজ তৌকির রেজা মাসরুর। এতে উপস্থিত ছিলেন শফি তালুকদার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আসগর আলি, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ মুফিজুর রহমান,শেখ কামাল, মোহাম্মদ দেলোয়ার,মোহাম্মদ নেসার মাস্টার,আব্দুল কাদের  মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ রবিউল হাসান, সহ আরো অনেকে।মাহফিল উপলক্ষে এলাকায় আলোকসজ্জায় সজ্জ্বিত করা হয়। আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট