1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

প্রিয় রাসূলুল্লাহ (দ.) এর মুহাব্বত একজন মুমিনের ঈমানী মূলধন। রাসূলে পাক (দ.) কে আপন প্রাণের চেয়েও অধিক মুহাব্বত করতে না পারলে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না। একবিংশ শতাব্দীতে এসে প্রিয় নবীজিকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালবাসার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনরাত ব্যাপি আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহিয়সী রমণী, জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রুহানী আম্মাজান (রাহ.) এর সালানা ওফাত শরীফ স্মরণে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব ও সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ হারুন এম.আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা জাফর আহমদ, মাওলানা সেকান্দর বারী ও মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সায়মন সহ আরও অনেকে।মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সালতানাত অব ওমানের শাখা সমূহের তরিক্বতপন্থিরাও আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলে ভার্চুয়ালী যুক্ত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট