1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

আইন অমান্য করে রাউজানে কৃষি জমি ভরাট ও কাটার মহোৎসব

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন সাজ্জাদ,রাউজান (চট্টগ্রাম) 
চট্টগ্রামের রাউজানে আইন অমান্য করে পুকুর খননের নামে কাটা হচ্ছে কৃষি জমি ও শ্রেনী পরিবর্তন করে কৃষি জমি ভরাটের মহোৎসব চলছে। প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে খননকৃত মাটি ইটভাটাসহ কৃষি জমি ভরাটে বিভিন্ন ব্যক্তির কাছে প্রতি ট্রাক আড়াই হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে। মাটি বহনে থাকা বড় বড় ড্রাম ট্রাকে গুলোতে অতিরিক্ত মাটি পরিবহন করায় নষ্ট হচ্ছে উপজেরার জনগুরুত্বপূর্ণ সড়ক, গ্রামীণ রাস্তাঘাট,কালভার্ট, ব্রিজ। ট্রাক থেকে মাটি পড়ে সড়কগুলো এখন কাদার সড়কে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হবে বলে জানান স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, রাউজান ইউনিয়নের আর্যমৈত্রেয় স্কুলের পিছনে বড়ুয়া পাড়া এলাকায় পুকুর খননের নামে এস্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে ট্রাকে সেই মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও রাউজান পৌর নয় নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় ১০১ ইটভাটার পাশে মাছ চাষের নামে এক একর কৃষি জমি কাটা হচ্ছে। হলদিয়া ইউনিয়নে কেচিয়া খালের উৎপত্তি স্থলে বন বিভাগের টিলা ও কৃষি জমি কেটে মাটি বিক্রি করছেন মুসা ও তছলিম উদ্দিন নামে ব্যক্তি।তছলিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা কোন কৃষি জমি বা টিলা কাটছিনা। মাছ চাষের জন্য পুরানো পুকুর খনন করছি। প্রশাসনের অনুমতির বিষয়ে জানতে চাই তিনি বলেন, কোন অনুমতি নেননি। ২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট বা খনন করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা এবং কাটা হচ্ছে। বিভিন্ন গ্রামে ফসলি জমিতে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করা হচ্ছে। প্রতি বছরই এভাবে কমছে কৃষিজম। কৃষি জমি ভরাট ও কাটার বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা প্রশাসন। বিষয়ে রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা ও কৃষি জমি ভরাট বন্ধ করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করে মাটি কাটার যন্ত্র ভেকু জব্দ ও জরিমানা করছি। তবে যারা কৃষি জমির মাটি কাটছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট