1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

দীর্ঘ ১৭ বছর বন্ধ হয়ে যাওয়া মধ্যম ফতেহনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর বন্ধ হয়ে যাওয়া নোয়াজিষপুর ইউনিয়নের মধ্যম ফতেহনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করার উদ্যোগ নেন এলাকাবাসী। এ উপলক্ষে  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুলটি পুনঃ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী৷ উদ্ভোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরী এফসিএ।নোয়াজিষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও মোহাম্মদ সিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব শাহজাহান কবির মুন্না, আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ, সমাজসেবক সেলিম উদ্দিন, লোকমান হোসেন মাষ্টার,আবু জাফর চৌধুরী, মুহাম্মদ ইউছুপ মাষ্টার, দিদারুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন  মোহাম্মদ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন দিদারুল আলম ওয়াহিদী, ফজলুল আজম ছোটন, অজিত কুমার নাথ, এরশাদ, মহসিন আলী, মুহাম্মদ সাকিল,মুহাম্মদ ওমর, মুহাম্মদ গিয়াস প্রমুখ। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, মধ্যম ফতেহনগর এলাকায় শিক্ষার আলো ছড়াতে ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর স্কুলটি তিন বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আবার এলাকার যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পুনরায় চালু হচ্ছে এই স্কুল। এলাকার যেসব কোমলমতি শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।  পাশাপাশি এলাকার বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট